গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ওয়েনাড়ে কমল ভোট,  দলীয়স্তরে অনুসন্ধানে কংগ্রেস 

    ওয়েনাড়ে কমল ভোট,  দলীয়স্তরে অনুসন্ধানে কংগ্রেস 

    0
    146
    কেরলের ওয়েনাড়ে ভোটদানের হার কমায় দলীয় স্তরে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।বুধবার ওয়েনাড়ের লোকসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৬৪.৭২ শতাংশ।
    গত কয়েক বারের লোকসভা নির্বাচনের তুলনায় যা অনেকটাই কম। ভোটের হার কেন এতটা কমে গেল, তা নিয়ে কংগ্রেসে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, ভোটদানের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধানে একটি দলীয় স্তরে পর্যালোচনা করা হবে। ভোটদানের হার কমে যাওয়ার বিষয়ে কংগ্রেসের সব নেতারাই চিন্তিত।তবে প্রিয়াঙ্কা গান্ধীর জয়ের ব্যাপারে এখনও আশাবাদী তিনি। জয়ের ব্যবধানেও এর কোনও প্রভাব পড়বে না। ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে লড়ছেন সিপিআই প্রার্থী সত্যন মোকেরি। ভোটদানের সামগ্রিক হার কমলেও, এলডিএফ শিবির ঠিকঠাকই ভোট পেয়েছে বলে আশাবাদী তিনি।
    সত্যন মোকেরির কথায়, যারা ভোট দেননি তাঁরা এলডিএফের ভোটার নন। তাঁরা ইউডিএফের ভোটার।
     
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক