
আবারও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর ‘রাহুল বিমান’ ভেঙে পড়বে। ঝাড়খণ্ডে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ঝাড়খণ্ডের গিরিডিতে এক সভায় অমিত শাহ বলেছেন, সনিয়া গান্ধী তাঁর পুত্র রাহুল গান্ধীকে লঞ্চ করতে পছন্দ করেন। রাহুল নামক বিমান তিনি ২০ বার লঞ্চ করার চেষ্টা করলেও অবতরণ করতে ব্যর্থ হয়েছিল।রাহুল বিমান ২০ বার ভেঙে পড়েছে। এবার রাহুল বিমান দেওঘর বিমানবন্দরে ভেঙে পড়তে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ওয়াকফ বোর্ডের জমি দখলের অভ্যাস রয়েছে। কর্নাটকে তারা গোটা গ্রামের সম্পত্তি কেড়ে নিয়েছে। তারা কৃষিজমি দখল করেছে।এই ওয়াকফ বোর্ডের পরিবর্তন দরকার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাহুল গান্ধীরা যতই বিরোধিতা করুক বিজেপি ওয়াকফ বোর্ড আইন সংশোধনের জন্য সংসদে বিল পাস করবেই। কেউ এটি থামাতে পারবে না।ঝাড়খণ্ডে জেএমএম-নেতৃত্বাধীন জোট অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্কে পরিণত করেছে।
কিন্তু বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশকারীদের অবৈধ দখল বন্ধ করে দেবে।ঝাড়খণ্ড থেকে নকশালবাদ এবং অনুপ্রবেশ নির্মূল কর করবে বিজেপি।
