নেই অ্যাম্বুল্যান্স, অসুস্থ স্ত্রীকে টোটোয় বর্ধমান-কলকাতায় প্রৌঢ়

0
839
অ্যাম্বুল্যান্স ভাড়া করার পয়সা না থাকায় অসুস্থ স্ত্রীকে টোটোয় চাপিয়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে কলকাতার হাসপাতালে রওনা দিয়েছিলেন প্রৌঢ়। কলকাতায় আসার পথে হুগলির ডানকুনিতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ায় টোটো থেমে যায়।
তখনই স্থানীয়দের নজরে বিষয়টি পড়লে ডানকুনি পুরসভার হস্তক্ষেপে স্ত্রীকে নিয়ে কলকাতা মেডিক্যালে পৌঁছন ওই প্রৌঢ়। তবে কলকাতা মেডিক্যালে গিয়েও স্ত্রীকে ভর্তি করাতে পারেননি উপেন। সেখান থেকে তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। এসএসকেএমে গেলে সেখান থেকে পাঠানো হয় শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে। ওই প্রৌঢ়ের নাম উপেন বন্দ্যোপাধ্যায়। বাড়ি মুর্শিদাবাদ জেলার সালারে। কয়েক দিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তাঁর স্ত্রী শিবানী। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা নানা শারীরিক পরীক্ষানিরীক্ষা করার কথা বলেন। কিন্তু অর্থের অভাবে উপেন সেই সব পরীক্ষা করাতে পারেননি।
উন্নত চিকিৎসার আশায় স্ত্রীকে নিয়ে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন উপেন। অ্যাম্বুল্যান্স ভাড়া করার সংস্থান না থাকায় নিজের টোটোয় স্ত্রীকে চাপিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে নিয়েছিলেন পুত্রকে।
ছবি  সৌজন্যে : নিজস্ব