
রায়গঞ্জে এইমস তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে কেন্দ্রের কাছে আর্জি করার অনুরোধ জানিয়েছেন বিজেপি সাংসদ কার্তিকচন্দ্র পাল।
তিনি বলেছেন, রায়গঞ্জে এইমস তৈরি করতে চেয়ে তাঁর আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্য সরকারের তরফে রাজ্যে দ্বিতীয় এইমস তৈরির বিষয়ে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। সাংসদ বলেছেন, তিনি এনিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। রায়গঞ্জে এইমস তৈরি হলে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। সেসব বিষয় বিস্তারিতভাবে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের কথায়, রায়গঞ্জে এইমসের দাবি দীর্ঘদিনের। রাজ্য সরকার এবিষয়ে সহযোগিতা করুক সেটাই চাওয়া।
তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা এই প্রসঙ্গে বলেন, একশো দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা ইত্যাদির টাকা কেন্দ্র দিচ্ছে না। আর রাজ্য এইমস চাইলেই কেন্দ্র তা দিয়ে দেবে?
ছবি সৌজন্যে :সংগৃহীত
