গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশের হাসাপাতালে আগুন, পুড়ে মৃত্যু ১০ সদ্যজাতর

    উত্তরপ্রদেশের হাসাপাতালে আগুন, পুড়ে মৃত্যু ১০ সদ্যজাতর

    0
    255
    উত্তরপ্রদেশের ঝাঁসির হাসপাতালে আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে প্রায় ১০ সদ্যোজাতর। উদ্ধার করা হয়েছে প্রায় ৩৭ শিশুকে। জানা গিয়েছে, ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশুবিভাগে আচমকাই আগুন লেগেছে।
    ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক। তড়িঘড়ি দমকলে খবর দিয়েছেন হাসপাতালকর্মীরা। দমকলের ইঞ্জিন আসার আগেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের কাঁচ ভেঙে রোগীদের উদ্ধারের কাজ চালিয়েছেন। কিছুক্ষণ পর দমকলের ৬টি ইঞ্জিন হাসপাতালে গিয়ে আগুন নেভানোর কাজ করেছে। ৩৭টি শিশুকে উদ্ধার করে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
    ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার জানিয়েছেন, ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
    ছবি  সৌজন্যে :  এক্স