গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata স্রেফ ১০ হাজার টাকার জন্য খুনের বরাত 

    স্রেফ ১০ হাজার টাকার জন্য খুনের বরাত 

    0
    195
    স্রেফ ১০ হাজার টাকার জন্য কসবার তৃণমূল কাউন্সিলরকে খুনের বরাত দেওয়া হয়েছিল। তাও খুনের কাজ হয়ে যাওয়ার পর টাকা দেবে বলেছিল মহম্মদ ইকবাল। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় ধৃত তরুণকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে কলকাতা পুলিশ।
    পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম যুবরাজ সিং। তার বাড়ি বিহারের বৈশালিতে। ধরা পড়ার পর সে নিজেকে নাবালক হিসেবেও দাবি করেছিল। তবে ধৃতর আধার কার্ড খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, ২০০৬ সালে জন্ম অভিযুক্তর। ফলে ইতিমধ্যে তার ১৮ বছর হয়ে গিয়েছে। শুক্রবার রাত ৮টা কসবায় অ্যাক্রোপলিস মলের অদূরে নিজের বাড়ির বাইরে বসেছিলেন ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। ৮টা নাগাদই তিনি তাঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষীকে ছুটি দিয়ে দেন। তার ১০ মিনিট পরেই বাইকে করে হেলমেট পরিহিত দুই যুবক হাজির হয়। বাইক থেকে নেমে একজন একেবারে সুশান্তর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। তবে কোনও কারণে বন্দুক লক হয়ে যাওয়ায় দু’বার চেষ্টা করেও গুলি করতে ব্যর্থ হয় ওই যুবক।
    এরপরই তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলেন সুশান্ত-সহ অন্যরা। ঘটনাক্রম থেকে তদন্তকারীরা নিশ্চিত, রীতিমতো পরিকল্পনা করেই দুষ্কৃতীরা।
    ছবি  সৌজন্যে : নিজস্ব