৩ সেঞ্চুরিতে স্যামসনের বিশ্ব রেকর্ড

0
139

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১২০ রান করেছেন তিলক।

তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন সঞ্জু স্যামসনও। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।১৩৫ রানের রেকর্ড গড়া জয়ে সেঞ্চুরি করে বড় অবদান রেখেছেন সঞ্জু স্যামসন। ৫১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বলে অপরাজিত ১০৯ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে ৬ চার ও ৯ ছক্কার মার ছিল।চলতি পঞ্জিকা বর্ষে এটি তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি সঞ্জু স্যামসনের। যা এর আগে করতে পারেনি আর কোনো ব্যাটসম্যান। টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করেছেন তিনি।এ

র আগে ৮ নভেম্বর ডারবানে ১০৭ করেছিলেন স্যামসন। আর গত ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেনো ওপেনার সঞ্জু স্যামসন।

ছবি  সৌজন্যে : এক্স