গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও, পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদের

    এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও, পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদের

    0
    224

    মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কলকাতায় কিভাবে অস্ত্র ঢুকছে প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিম। কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনায় কার্যত পুলিশকে হুঁশিয়ারি দিয়েছে ফিরহাদ হাকিম বলেছেন এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও।

    উত্তরপ্রদেশ, বিহার, আহমেদাবাদের কালচার এখানে চলবে না। পুলিশের ইন্টেলিজেন্স কোথায় প্রশ্ন তুলে ফিরহাদ হাকিম বলেছেন এত বাইরের দুষ্কৃতী আসছে কিভাবে। কদিন আগে শিয়ালদহ থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধারের সঙ্গে মুঙ্গেরের যোগে পেয়েছে পুলিশ। সেই প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বলেছেন মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলা হচ্ছে, তার পরেও কেন ধরার ব্যবস্থা হচ্ছে না। দুষ্কৃতীদের মাথাচারা আটকানোর কাজ সুশান্ত ঘোষ বা ফিরহাদ হাকিমের নয়।

    কলকাতায় অস্ত্রের দাপাদাপি কার্যত ইন্টেলিজেন্স ফেলিওর তা ফিরহাদ হাকিমের কথায় স্পষ্ট। শনিবার বিকেলে রাজডাঙায় সুশান্ত ঘোষের বাড়িতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম।

    ছবি  সৌজন্যে : নিজস্ব