
মানুষ তৃণমূলের থেকে কেন সরে যাচ্ছে খতিয়ে দেখতে হবে। গুলিকাণ্ডের পর উপলব্ধি করছেন কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যতক্ষণ জনগণ পাশে আছে, ততক্ষণ দল রয়েছে।
কেন মানুষ সরে যাচ্ছে সেই বিষয়টি দক্ষিণ কলকাতার যে তৃণমূল নেতত্বরা রয়েছেন তাদের দেখা উচিত বলে মনে করেন সুশান্ত ঘোষ। তিনি আরও বলেছেন এলাকায় দুষ্কৃতীরাজ ফেরানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় কোনও কোনও জায়গা থেকে সমর্থনও পাচ্ছে।
প্রশাসনের আরও একটু সজাগ হওয়ার প্রয়োজন বলে মনে করছেন সুশান্ত ঘোষ। তবে এখনই রাজনীতি থেকে সরছেন না সেকথাও জানিয়েন সুশান্ত ঘোষ।






