গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International বেইরুটে নতুন করে বোমা হামলা ইসরায়েলের

    বেইরুটে নতুন করে বোমা হামলা ইসরায়েলের

    0
    143
    লেবাননের বেইরুটে নতুন করে বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। সূত্রের খবর, শুক্রবার আচমকাই দক্ষিণ লেবাননের হিরাম হাসপাতালে ২ হাজার পাউন্ডের বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।
    জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে কেঁপে উঠেছে বেইরুটের মাটি। জানালার কাঁচও ভেঙে পড়েছে। চারদিকে ঢেকে গিয়েছে ধোঁয়ায়। ২০ কিলোমিটার এলাকা বিস্ফোরণের জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে। বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা এখনো জানা যায়নি। লেবানন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই আক্রমণ সম্পর্কে কিছু জানানো হয়নি। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি হাসপাতালের পাশাপাশি কয়েকটি জায়গায় বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের জেরে কয়েকটি বিল্ডিং ভেঙে পড়েছে।
    ইজরায়েলি সেনা বাহিনীর পক্ষ থেকে একে ধারাবাহিক আক্রমণ বলে অভিহীত করা হয়েছে।
    ছবি  সৌজন্যে : এক্স