
মালদার ট্যাব কেলেঙ্কারিতে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মনোজিৎ মণ্ডল। দিনহাহাটা থানা এলাকা থেকেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত।
মনোজিতের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা পোর্টালের ডাটা পরিবর্তন এবং ট্যাবের টাকা লোপাট। অন্যদিকে মালদা ট্যাব কেলেঙ্কারি নিয়ে এখনো পর্যন্ত ২ জন গ্রেফতার। এদিকে মালদার দুটি ট্যাব কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি। বাকি তিনটি ঘটনা তদন্ত করছে মালদা জেলা পুলিশ।তবে রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে সব থেকে বেশি গ্রেফতার শুধুমাত্র মালদাতেই।
পুর্ব বর্ধমানের কেসে গ্রেফতার ৫ জন এবং পূর্ব মেদিনীপুর কান্ডে গ্রেফতার ১ জন। সকলেরই বাড়ি মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা বৈষ্ণবনগরে। মোট মালদা থেকেই গ্রেফতারের সংখ্যা ৮ জন।
ছবি সৌজন্যে : নিজস্ব
