বাইডেনকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা মার্কিন সংস্থার

0
132

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে আমেরিকার সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ,সিএআইআর। জানা গেছে, প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে মানবিক সাহায্যের প্রবেশাধিকার বাড়ানোর জন্য গতমাসে ইসরায়েলকে ৩০ দিনের সময় বেঁধে দেয় আমেরিকা।

অন্যথায় সামরিক সাহায্যে কাটছাঁট করা হবে বলে জানায় ওয়াশিংটন।কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সেই কথা রাখেননি।মার্কিন-নির্দেশিত সময়সীমা ইসরায়েল পূরণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও দেশটিতে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে সিএআইআর।সংস্থাটি জো বাইডেনকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় একটি বিবৃতিতে বলেছে, আমেরিকা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধের অর্থায়ন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধাপরাধী করে তোলে।বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ভয়াবহ ক্ষুধা বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ৩০ দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল, তা লঙ্ঘন করার পরেও প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েলি সরকারকে বেআইনিভাবে প্রাণঘাতি অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়েছে।

উল্লেখ্য ১৩ অক্টোবর মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েল সরকারের কাছে পাঠানো একটি চিঠিতে ৩০ দিনের মধ্যে গাজার মানবিক অবস্থার উন্নতি করার আহ্বান জানান। অন্যথায় পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক