সরশুনার ট্যাবকাণ্ডে গ্রেফতার শিক্ষক সহ ৩

0
135
TAB KANDE GREFTAR SHIKKHAK SAHO 3
TAB KANDE GREFTAR SHIKKHAK SAHO 3

সরশুনার ট্যাবকাণ্ডে শিলিগুড়ি থেকে স্কুল শিক্ষক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত ট্যাব প্রতারণায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ি থেকে গ্রেফতার প্রাথমিক শিক্ষক ট্যাবকাণ্ডের মূল চক্রী বলে খবর।

রাজ্যের বিভিন্ন স্কুলের মতই কলকাতার সরশুনার একটি স্কুলে ৩১ জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ ওঠে। কলকাতার বিভিন্ন থানায় ১০টি মামলা দায়ের হয়। এরপরেই সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। জানতে পারে এই চক্রের মাথা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। এরপরেই অভিযুক্তদের ধরতে বিহারের কিষাণগঞ্জে যায় কলকাতা পুলিশের একটি দল। সেখান থেকে জানতে পারে অভিযুক্তরা শিলিগুড়িতে রয়েছে। এরপরেই দার্জিলিংয়ে সেবক রোডের ওপর কসমস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস নামে প্রাথমিক স্কুলের শিক্ষক এবং গোপাল রায় ও বিকাশ ঢালি নামে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।

এদের মধ্যে দিবাকর দাস চোপড়ার বাসিন্দা। বাকি দুজনের বাড়ি দার্জিলিংয়ে এর আগে রবিবার আরও ৫ জনকে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছিল পুলিশ।

ছবি  সৌজন্যে : নিজস্ব