আর জি কর : সঞ্জয়ের কন্ঠরোধে গাড়ির ছাদ চাপড়ালো পুলিশ, বাজলো হর্ন

0
240
RG KAR SANJAY ER KANTHO RODHE GARIR CHHAD CHAPRALO POLICE BAJALO HORN
RG KAR SANJAY ER KANTHO RODHE GARIR CHHAD CHAPRALO POLICE BAJALO HORN

আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কন্ঠরোধ করতে শিয়ালদহ কোর্টে গাড়ির ছাদ চাপড়ালো পুলিশ। টানা বাজানো হল প্রিজন ভ্যানের হর্ন। ফলে অভিযুক্ত সঞ্জয় রায়ের কথা শুনতেই পারলেন না সাংবাদিকরা।

এর আগে বেশ কয়েবার প্রিজন ভ্যান থেকে চিৎকার করে অভিযুক্ত সঞ্জয় নিজেকে নির্দোষ, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছিলেন। নাম নিয়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি স্পেশালের। সোমবার প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ কোর্টে হাজির করানোর সময় যাতে সঞ্জয় রায় বেফাঁস কিছু না বলে তারজন্য পুলিশ ঘেরাটোপ ছিল যথেষ্ট। আদালত চত্বর ঘিরে ফেলেছিল পুলিশ ও র‌্যাফ। কালো কাচে ঘেরা প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল আর জি করকাণ্ডের মূল অভিযুক্তকে।

এরপর গাড়ি থেকে নামানোর সময় গাড়ির ছাদ বাজাতে থাকেন পুলিশ কর্মীরা। সঙ্গে টানা চেপে রাখা হয় গাড়ির হর্ন। ঠিক এমনই দৃশ্য দেখা গিয়েছিল ২০১৩-য় সারদা মামলায় গ্রেফতার হওয়া কুণাল ঘোষের ক্ষেত্রেও।

ছবি  সৌজন্যে : নিজস্ব