গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports আর্জেন্টিনা স্কোয়াডে ৬ ইনজুরি

    আর্জেন্টিনা স্কোয়াডে ৬ ইনজুরি

    0
    159
    6 injuries in Argentina squad
    6 injuries in Argentina squad

    বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাজ। দলের মোট ছয় গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে পড়েছেন, যে কারণে দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে স্কালোনিকে।

    যে ছয়জন ইনজুরিতে পড়েছেন তারা হলেন, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস টালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, জের্মান পেৎজেল্লা, নিকোলাস গঞ্জালেস।বছরের শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগে ইনজুরিতে পড়েন জের্মান পেৎজেল্লা। এরপর থেকেই শুরু।মাঝে ফাকুন্দো মেদিনাকে ডেকে নিলেও এবার হয়ত নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতেই নেই কোচ স্কালোনি।স্কোয়াডে মোট ছয় তারকা এখন আছেন ইনজুরির কবলে। পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ছয় তারকার ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম। যাদের মধ্যে তিনজন পুরোপুরি স্কোয়াডের বাইরে। নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসির দলটি ২-১ গোলে হেরেছিল। ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বাভাবিকভাবে যদিও তারাই ম্যাচটিতে ফেবারিট হিসেবে নামবে। আগামী বুধবার মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু।চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো।প্যারাগুয়ে ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছেন মোলিনা, তার অনুপস্থিতিতে পেরু ম্যাচে সেই পজিশনে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। ডান পায়ের আঙুলে চোট পাওয়া রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি।

    এ ছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেও স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। শেষ ম্যাচে তালিয়াফিকোও কাঁধে হালকা চোট পেয়েছিলেন।শেষ ম্যাচে হারের পরও বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা।

    ছবি  সৌজন্যে : এক্স