গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National দিল্লি দূষণ : কেন্দ্র-রাজ্যকে ভৎসনা সুপ্রিম কোর্টের   

    দিল্লি দূষণ : কেন্দ্র-রাজ্যকে ভৎসনা সুপ্রিম কোর্টের   

    0
    178
    Delhi Pollution Supreme Court Slams Centre State
    Delhi Pollution Supreme Court Slams Centre State
    দিল্লির দূষণ অতি ভয়ানক পর্যায়ে থাকা সত্ত্বেও কড়া পদক্ষেপ নিতে কেন এত দেরি। এভাবেই কেন্দ্র এবং রাজ্যকে ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। কয়েক দিন ধরে দূষণে হাঁসফাঁস অবস্থা দিল্লিবাসীর।
    সোমবার সকাল ৯টায় সেখানে বাতাসের গুণমানের সূচক ছিল ৪৮৫। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এএস ওকা এবং বিচারপতি এজি মাসিহ্‌র বেঞ্চ প্রশ্ন তুলেছে, একিউআই ৩০০-র গণ্ডি ছাড়ানোর তিন দিন পর কেন দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্র্যাপ-৩ চালু করা হল।
    তার আগে কেন কড়া পদক্ষেপ করা হল না। এরপরেই কেন্দ্রের আইনজীবী সওয়াল করে জানিয়েছেন, একিউআই নেমে যায় কিনা, সে দিকেই নজর রাখা হয়েছিল। পাল্টা সুপ্রিম কোর্ট ধমক দিয়ে বলেছে, একিউআই একবার বৃদ্ধি পাওয়ার পর দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা গ্রহণ করতেই হবে। গ্র্যাপ-৩ চালু করতে এত দেরি কেন হল। তিন দিন কী ভাবে অপেক্ষা করলেন। বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের অনুমতি ছাড়া দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্র্যাপ-৪-এর নীচে নামা যাবে না। একিউআই ৩০০-র নীচে নামলেও এই পরিকল্পনাই বহাল রাখতে হবে  কেন্দ্র এবং দিল্লির আপ সরকারকে।