
সালমান খান ও শাহরুখ খানের পর এবার ফোনে হত্যার হুমকি পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসে। আসন্ন সিনেমা দ্য সবরমতী রিপোর্ট-কে ঘিরে তৈরি হয়েছে সমস্যা।
শুধু বিক্রান্ত নয়, তার গোটা পরিবারকেই দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমাটি। বিক্রান্তকে এই সিনেমায় দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনাকে ৯/১১-এর সঙ্গে তুলনা করেছেন বিক্রান্ত। এটিকে শুধুমাত্র একটি ট্রেন দুর্ঘটনা নয়, এটি যে একটি প্ল্যান মাফিক নাশকতা ছিল সেটাও জানাতে ভুলেননি বিক্রান্ত। বিক্রান্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ মেসেজ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে জানিয়েছেন তাকে কীভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুরু তাকে নয়, তার ৯ মাসের ছোট্ট ছেলের নামও টেনে আনা হচ্ছে।বিক্রান্ত বলেছেন, যারা হুমকি দিচ্ছেন তারা খুব ভালো করেই জানেন, সদ্য বাবা হয়েছেন।তাঁর ছোট্ট সন্তান এখনও হাঁটতে শেখেনি। তাঁর সেই ছোট্ট ছেলেটির নাম টেনে আনা হচ্ছে এবং তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এ কোন সমাজে বাস করি? প্রশ্ন তুলেছেন অভিনেতা বিক্রান্ত মাসে।অভিনেতা আরও বলেছেন, এই হুমকি পেয়ে বিন্দুমাত্র ভয় পাননি। এই সিনেমায় কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি।এই সিনেমার জন্য কোনও রাজনীতিবিদ বা নেতার পরামর্শও নেওয়া হয়নি।
তিনি কোনও দলের সঙ্গে যুক্ত নন। তিনি একজন অভিনেতা এবং তিনি তাঁর কাজ করেছেন।








