গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই 

    আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই 

    0
    147
    Lawrence Bishnoi's brother arrested in America
    Lawrence Bishnoi's brother arrested in America

    আমেরিকায় গ্রেফতার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোই ওরফে ভানু। সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ায় তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    চলতি মাসের শুরুতেই আমেরিকায় লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।সম্প্রতি আনমোল বিষ্ণোইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছিল মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুন এবং বলিউড তারকা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের। মুম্বই পুলিশ সূত্রে খবর, এই দুই ঘটনাই ঘটেছিল আনমোল  বিষ্ণোইয়ের নির্দেশে। তিনিই বিদেশে বসে হামলার পরিকল্পনা করেছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে সলমন খানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার পরই পরিকল্পনা হয়েছিল সলমন খান-ঘনিষ্ঠদের খুন করার। সেই তালিকায় প্রথম নামই ছিল এনসিপি নেতা বাবা সিদ্দিকির। তদন্তকারীদের দাবি, বাবা সিদ্দিকির খুনের ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে বিদেশ থেকে নিয়মিত যোগাযোগ রাখতেন আনমোল বিষ্ণোই।

    স্ন্যাপচ্যাটে তার প্রমাণও মিলেছে। সূত্রের খবর, ভাড়া করা আততায়ীদের বাবা সিদ্দিকি ও তাঁর পুত্র জিশান সিদ্দিকির ছবিও পাঠিয়েছিলেন আনমোল বিষ্ণোই।

    ছবি  সৌজন্যে : এক্স