গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Alipurduar আলিপুরদুয়ারে নাবালিকাকে যৌন হেনস্থা, বারুইপুরে বাবাকে গণধোলাই

    আলিপুরদুয়ারে নাবালিকাকে যৌন হেনস্থা, বারুইপুরে বাবাকে গণধোলাই

    0
    10074
    jouna henastha
    jouna henastha

    টিউশনে যাওয়ার পথে আলিপুরদুয়ারে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে মদ্যপ বাইক চালকের বিরুদ্ধে।

    অভিযোগ রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে বাইকের চাবি দিয়ে নির্যাতন করা হয়েছে ওই নাবালিকাকে। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নির্যাতিতার পরিবারের দাবি ক্লাস ইলেভেনের ওই ছাত্রী রবিবার টিউশনে যাওয়ার পথে আক্রান্ত হন। চিৎকারে স্থানীয়রা চলে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এদিকে নিজের মেয়েকে অত্যাচারের অভিযোগে বাবাকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। বারুইপুরে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে মায়ের অনুপস্থিতিতে বেশকিছুদিন ধরেই মেয়ের ওপর অত্যাচার চালাচ্ছিল মদ্যপ বাবা। ভয়ে লজ্জায় এতদিন কিছু না বললেও পরে বিষয়টি প্রতিবেশীদের জানায়। এরপরেই অভিযুক্ত বেধড়ক মারধর করেছেন প্রতিবেশীরা।