গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মহাকাশে সফল উৎক্ষেপণ ইসরোর ‘জিস্যাট-২০’-র

    মহাকাশে সফল উৎক্ষেপণ ইসরোর ‘জিস্যাট-২০’-র

    0
    151
    MOHAKASHE SAFOL UTHKHEPON ISRO R GSAT N2 R
    MOHAKASHE SAFOL UTHKHEPON ISRO R GSAT N2 R
    ফ্লোরিডার মাটি থেকে মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ জিস্যাট-২০। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স।
    মাস্কের সংস্থার ফ্যালকন ৯ রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে। যাত্রাপথে সময় লেগেছে ৩৪ মিনিটা ৪ হাজার ৭০০ কেজি ওজনের জিস্যাট ২০ হল একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এবং মাঝ আকাশে বিমানযাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়ার লক্ষ্যে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি হয়েছে। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ ক্যানাভেরাল থেকে প্রক্রিয়ার উপর নজর রেখেছিলেন।
    তিনি জানিয়েছেন, উৎক্ষপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত করতে ১৪ বছর ধরে পরিষেবা দেবে ইসরোর তৈরি এই কৃত্রিম উপগ্রহ। ইসরো এবং স্পেস এক্স-এর যৌথ উদ্যোগে এটিই প্রথম উৎক্ষেপণ।
    ছবি  সৌজন্যে : এক্স