গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ২০২৫-এ ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য আলোচনা : স্টারমার

    ২০২৫-এ ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য আলোচনা : স্টারমার

    0
    136
    India UK Free Trade Talks by 2025 Starmer
    India UK Free Trade Talks by 2025 Starmer

    ২০২৫ সালে ফের ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

     

     

     ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি২০ সম্মেলনের মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পরই ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, নতুন বছরেই ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করবে ব্রিটেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর কেয়ার স্টারমারকে উদ্ধৃত করে ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি ব্রিটেনে কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং দেশকে সমৃদ্ধ করতে সহায়তা করবে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেছেন, বন্ধু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মহাকাশ, শক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও ফ্রান্স কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তাঁর আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পৃথিবীকে আরও উন্নত গ্রহে পরিণত করে তুলতে ভারত-ইতালি মৈত্রী বড় অবদান রাখতে পারে।

     

    এছাড়াও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর এবং পর্তুগালের রাষ্ট্র প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

     

    ছবি  সৌজন্যে : এক্স