গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National দিল্লির দূষণে কৃত্রিম বৃষ্টি, কেন্দ্রের অপেক্ষায় আপ  

    দিল্লির দূষণে কৃত্রিম বৃষ্টি, কেন্দ্রের অপেক্ষায় আপ  

    0
    285
    Artificial rain on pollution in Delhi, Center waiting up
    Artificial rain on pollution in Delhi, Center waiting up
    দিল্লির দূষণ রুখতে এবার কৃত্রিম বৃষ্টিতে ভরসা রাখছে আপ সরকার। কেন্দ্রের সম্মতি পেলেই কৃত্রিমভাবে দিল্লির আকাশে বর্ষণের ব্যবস্থা করা হবে।
    ইতিমধ্যেই বায়ু দূষণকে মেডিক্যাল এমার্জেন্সি হিসাবে ঘোষণা করেছে দিল্লির সরকার।সোমবার দিল্লির দূষণ চলতি মরশুমের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার আরও বেড়েছে দূষণের মাত্রা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সূত্রে খবর, এদিন রাজধানীর দূষণের মাত্রা উঠেছে ৪৯৪ পর্যন্ত। এছাড়াও দিল্লির একাধিক এলাকায় দূষণের মাত্রা ৫০০ ছুঁয়ে ফেলেছে। বাতাসে ঘন কুয়াশা, ধোঁয়াশা থেকে বাঁচতে বৃষ্টির অপেক্ষায় দিল্লিবাসী।কিন্তু নভেম্বরে প্রাকৃতিক উপায়ে বৃষ্টির সম্ভাবনাও বিশেষ নেই।তাই দিল্লির আপ সরকার চাইছে কোনওভাবে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে দিল্লির দূষণ ধুয়ে ফেলতে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ইতিমধ্যেই কেন্দ্রের কাছে দিল্লিতে কৃত্রিম বৃষ্টির জন্য আবেদন করেছেন। তাঁর বক্তব্য, দূষণে দিল্লির হাঁসফাঁস পরিস্থিতি। অথচ, কেন্দ্র নীরব। ইতিমধ্যেই বার কয়েক অনুরোধ করা হয়েছে কৃত্রিম বৃষ্টির জন্য। কিন্তু কেন্দ্র অনুমতি দেয়নি।
    দিল্লির পরিবেশমন্ত্রীর দাবি, কেন্দ্র অনুমতি দিলেই দিল্লিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা হবে। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে।
    ছবি  সৌজন্যে : এক্স