গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International জয়শঙ্করকে কুর্নিশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

    জয়শঙ্করকে কুর্নিশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

    0
    115
    Jaishankar is the President of Cornish Indonesia
    Jaishankar is the President of Cornish Indonesia
    ভারতের বিদেশমন্ত্রী বিখ্যাত মানুষ। ব্রাজিলে জি ২০ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে কুর্নিশ জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।
     দ্বিপাক্ষিক বৈঠকের আগে এস জয়শঙ্করের এবং প্রবোও সুবিয়ানতো করমর্দন করেছেন। যা দেখে মুচকি হাসতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।এরপর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিজের পরিচয় দিতেই  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একগাল হেসে বলেছেন, তিনি এস জয়শঙ্করকে চেনেন। তিনি তো বিখ্যাত মানুষ। 
    আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বক্তব্য, বৈদেশিক কূটনীতিতে ভারতের বিদেশমন্ত্রীর দক্ষতা এখন গোটা বিশ্ব জেনে গিয়েছে। বিভিন্ন জটিল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ কৃতিত্বের সঙ্গে সামলাচ্ছেন এস জয়শঙ্কর। সেই কারণেই ইন্দোনেশিয়ান প্রেসিডন্টের উষ্ণ অভ্যর্থনা।
    ছবি  সৌজন্যে : এক্স