
পুলিশে নিয়োগের দাবিতে এবার পথে চাকরিপ্রার্থীরা। শিয়ালদহ থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল থেকে রাজ্য এবং কলকাতা পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে স্লোগানের পাশাপাশি, রাস্তায় শুয়ে প্রতিবাদও দেখিয়েছে চাকরিপ্রার্থীরা।
তাদের অভিযোগ ১৫ হাজারের মত পদ ফাঁকা থাকলেও নিয়োগ না করে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কাজ চালানো হচ্ছে।
মার্চ মাসে ফর্ম ফিলাপ করলেও এখনও নিয়োগের বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেছে রাজ্য। ওবিসি বাহানা বন্ধ করতে হবে। অবিলম্বে সিভিক নিয়োগ বন্ধ করে পুলিশের নিয়োগ করতে হবে। অবিলম্বে নিয়োগ না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
