গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ১৬-য় অ্যাপোলো থেকে জেলে ফিরেছেন জ্যোতিপ্রিয়, দাবি

    ১৬-য় অ্যাপোলো থেকে জেলে ফিরেছেন জ্যোতিপ্রিয়, দাবি

    0
    119
    APOLLO A VORTI JYOTIPRIYO
    APOLLO A VORTI JYOTIPRIYO

    ১৬ নভেম্বর অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি চিঠি পাঠাতেই আদালতে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

    রেশন দুর্নীতি মামলায় বুধবারের শুনানিতে ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করানো হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

    তবে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী না থাকায় বুধবার শুনানি হয়নি। এর আগে ইডির তরফে অভিযোগ করা হয়েছিল তাদেরকে খবর না জানিয়ে জেল কর্তৃপক্ষ জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেছে। তারপরেই ঠিক কি কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কী চিকিৎসা চলছে, কারা চিকিৎসা করছেন জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টারট। অন্যদিকে জেল কর্তৃপক্ষ কেন আদালতের নির্দেশ না মেনে তদন্তকারী সংস্থাকে না জানিয়ে হাসপাতালে ভর্তি করেছে তাও জানতে চাওয়া হয়। তবে আদালতে জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে শনিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।