ভিক্টোরিয়ায় জঙ্গি দমনের মক ড্রিল সি-ভিজিল

0
149

জঙ্গি দমন করার মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে ভিক্টোরিয়ায়। রুদ্ধশ্বাস মহড়া সি-ভিজিলে যৌথভাবে অংশ নিয়েছে আর্মি, নেভি এবং সিআইএসএফ। বৃহস্পতিবার ভিক্টোরিয়ার সাউথ গেটে শোনা গিয়েছে ভারী বুটের শব্দ।

মহড়ায় দেখা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে হামলা চালিয়েছে জঙ্গিরা। ভিক্টোরিয়ার একাধিক জাযগায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা-বিস্ফোরক। বেশ কয়েজন ভিআইপি-কে ভিক্টোরিয়ার ভিতরে আটকে রাখা হয়েছে। ভারতীয় সেনা, নৌ-বাহিনী, এনএসজি-র কম্যান্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একের পর এক জঙ্গিকে নিকেশ করে। জীবিত কিছু জঙ্গিকেও ধরে ফেলেছে। রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই চলেছে। আর তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে।

২৬/১১ থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে এই মহড়ার আয়োজন করা হয়। এবার অতি সন্তর্পণে জঙ্গি দমন মোকাবিলার বিষয়টি ঘটেছে কলকাতায়।

ছবি  সৌজন্যে : এক্স