গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অভিযোগ ভিত্তিহীন, পাল্টা আদানি গোষ্ঠী  

    অভিযোগ ভিত্তিহীন, পাল্টা আদানি গোষ্ঠী  

    0
    121
    Sebi Adani nexus center in oppositions sights
    Sebi Adani nexus center in oppositions sights

    গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, আইনি সাহায্য নেওয়া হচ্ছে।ঘুষ-কাণ্ডে বিবৃতি দিয়ে জানিয়েছে আদানি গোষ্ঠী। সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে উঠেছে গৌতম আদানি-সহ আরও সাত জনের বিরুদ্ধে।

    ভারতের সরকারি আধিকারিকদের ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিল্পপতির বিরুদ্ধে।

    এই পরিস্থিতিতে আমেরিকার বিচারবিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী। এক্স হ্যান্ডলে একটি বিবৃতি জারি গৌতম আদানির সংস্থাটি জানিয়েছে, আদানি গ্রিন এনার্জির ডিরেক্টরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আদানি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার বিচারবিভাগই জানিয়েছে যতক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ তাদের নির্দোষ বলে গণ্য করা হবে। বিষয়টি নিয়ে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকমের আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। আদানি গোষ্ঠী সব সময় আইন মেনেই চলেছে। স্বচ্ছতাই সংস্থার মূল মন্ত্র বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।