প্রথম প্রার্থিতালিকা আপের, মুখ্যমন্ত্রী মুখ কেজরিওয়ালই

0
175
No discussion on whether Rahul will be PM Kejriwal
No discussion on whether Rahul will be PM Kejriwal
অরবিন্দ কেজরিওয়ালকেই মুখ্যমন্ত্রী মুখ করে দিল্লি বিধানসভা নির্বাচনের ১১ আসনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে আম আদমি পার্টি।
তবে ১১ আসনের মধ্যে বহু আসনে বিজেপি ও কংগ্রেস থেকে আসা প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদকে প্রার্থী করেছে আম আদমি পার্টি।
আপের প্রথম দফার প্রার্থী তালিকায় ১১ আসনের মধ্যে যে তিনজন বিধায়ককে এবার টিকিট দেয়নি তাঁরা হলেন কিরাড়ীর ক্ষেতুরাজ ঝা, সীলমপুরের আব্দুল রহমান এবং মটিয়ালার গোলাপ সিং যাদব। বিধায়কদের কাজ এবং জনপ্রিয়তা বিচার করে টিকিট দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে বলে জানিয়েছে আপের।অন্যদিকে আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, দিল্লির বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালই আপের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে লড়াই করবেন। দল ক্ষমতায় টিকে গেলে ফের অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হবেন। সরে যাবেন বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা।অরবিন্দ কেজরিওয়াল জনতার রায় নেবেন বলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সবে গিয়েছেন। নিজে বিপুল ভোটে জিতে এবং দলকে জিতিয়ে এনে তিনি প্রমাণ করে দেবেন আবগারি দুর্নীতি এক বানানো গল্প এবং দিল্লিবাসী বিশ্বাস করেন না তিনি দুর্নীতি করেছেন।