মন্দারমণিতে অবৈধ হোটেল ভাঙায় স্থগিতাদেশ

0
136
MANDERMONI TE ABOIDHA HOTEL VANGAR STHOGITADESH
MANDERMONI TE ABOIDHA HOTEL VANGAR STHOGITADESH

মন্দারমণির অবৈধ হোটেল বা লজ ভেঙে ফেলার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ১১ নভেম্বর মন্দারমণিতে অবৈধভাবে তৈরি অন্তত ১৪০টি হোটেল-লজ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। ৪ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে রিপোর্ট দিতে বলা হয়েছে। ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ২০২২-র বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। তার প্রেক্ষিতে ১১ নভেম্বর সিআরজেড বা কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটি-র জেলা কমিটির তরফে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নোটিস দেয় জেলা প্রশাসন।

২০ নভেম্বরের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ জারি করেন জেলাশাসক পূর্ণেন্দ মাজি। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযও। স্পষ্ট জানিয়েছিলেন মন্দারমণিতে কোনও বুলডোজার চলবে না।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক