অসিতের তোপে সরকারি কর্মীরা, কুণালের পুলিশ

0
117
ASITER TOPE SARKARI KORMIRA KUNAL ER POLICE
ASITER TOPE SARKARI KORMIRA KUNAL ER POLICE

সরকারি কর্মীরাই সরকারকে ডোবাচ্ছে। এবার চুঁচুড়ার বিধায়কের তোপে সরকারি কর্মীদের একাংশ। বৃহস্পতিবারই পুলিশ এবং প্রশাসনের একাংশকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর শুক্রবার তার দলের বিধায়ক অভিযোগ করেছেন সরকারি কর্মীরা ঠিকমত কাজ করছেন না। কয়েকদিন ধরে নিজের এলাকায় জনসংযোগে বেড়িয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিস্তর অভিযোগ পেয়েছেন। কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে বহু গরিব মানুষের নাম আবাসের তালিকায় অন্তর্ভুক্তই করা হয়নি বলে অভিযোগ ওঠে। তাঁতেই ক্ষুব্ধ বিধায়ক ফোন করে এই কাজে যুক্ত সরকারি আধিকারিকদের ধমকাতে থাকেন। কেন প্রকৃত বঞ্চিতরা তালিকা থেকে বাদ পড়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের সঠিকভাবে কাজ করার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। অন্যদিকে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষও পুলিশের একাংশকে ব্যাগ গুছিয়ে রাখতে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

নন্দীগ্রামের সভা থেকে বলেছেন সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতির লোক যারা পুলিশের মধ্যে রয়েছেন, সুযোগ পেলে সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করেন তাদের চিহ্নিত করার সময় এসেছে। এদের সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবেন।

ছবি সৌজন্যে : নিজস্ব