
বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশনের কাছে মালগাড়ির দুটি কামরা লাইনচ্যুত হওয়ায় খড়গপুর আদ্রা লাইনে ব্যহত হয়েছে ট্রেন পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা।
বেলাইন হওয়া মালগাড়ি সরিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। জানা গিয়েছে শুক্রবার বিকেলে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল পাথর বোঝাই মালগাড়িটি। লাইনের ধরে পাথর ফেলতে ফেলতে যাওয়ার সময় পিয়ারডোবা স্টেশনের কাছে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা।
এরপরেই জানা যায় মালগাড়ির দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। এরপরেই বিষ্ণুপুর থেকে গড়বেতায় রেল পরিষেবা বন্ধ হয়ে যায়।
ছবি সৌজন্যে : নিজস্ব








