গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata শনিবার নজরে রাজ্যের ৬ কেন্দ্রের ভোটের ফল

    শনিবার নজরে রাজ্যের ৬ কেন্দ্রের ভোটের ফল

    0
    123
    vote er fol
    vote er fol

    শনিবার সকাল থেকেই টিভিতে নজর থাকবে রাজ্যবাসীর। ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের সঙ্গেই রাজ্যের ৬ কেন্দ্র তালডাংরা, মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, নৈহাটি এবং হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা।

    ১৩ তারিখ এই ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ভোটগ্রহণ হয়েছে। শনিবার সকাল ৮ থেকে গণনা শুরু হবে এই ৬ কেন্দ্রে। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলো। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকছে ন্যায় সংহিতার ১৬৩ ধারা। গণনাকেন্দ্রের ভিতরে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট। তারপর শুরু হবে ইভিএমের ভোটগণনা।

    সব রাজনৈতিক দলের কাছে সকাল ৭ টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়েছে। স্ট্রং রুমের সিল ও তালা খোলা হবে সব রাজনৈতিক দলের সামনে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব