গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Alipurduar ছয় কেন্দ্রেই শুরুতে এগিয়ে তৃণমূল

    ছয় কেন্দ্রেই শুরুতে এগিয়ে তৃণমূল

    0
    10220
    Trinamool leads early in six constituencies
    Trinamool leads early in six constituencies

    রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গণনার  শুরু থেকেই এগিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তালডাংরা, হাড়োয়া, নৈহাটি, সিতাই, মাদারিহাট, মেদিনীপুরে গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল।

    সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ১৪ হাজার ১৩৩ ভোটে এগিয়ে রয়েছে। প্রাথমিক প্রবণতায় মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকেও এগিয়ে রয়েছে তৃণমূল।  বাঁকুড়ার তালড্যাংরা থেকেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী  ফাল্গুনী সিংহবাবু।হাড়োয়াতে প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় সাত হাজারেরও ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম।

    নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে ১৪ হাজার ৬৯০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে। মেদিনীপুরেও এগিয়ে রয়েছে তৃণমূল।

    ছবি  সৌজন্যে : নিজস্ব