
তুষারপাতে ঢেকেছে সিকিমের বিস্তির্ণ এলাকা। পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন না গুলাও ঢেকেছে সাদা বরফে। পাশাপাশি সাদা পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে গলা, শেরপাং, সোমগো হ্রদ, গ্রাথাং ভ্যালি।
যা দেখে আপ্লুত হয়েছেন পর্যটকেরা। মৌসম ভবনের পক্ষ থেকে জানিয়েছে, সিকিমের মঙ্গন, পেকিয়াং, গ্যাংটকের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তুষারপাতের জেরে ইতিমধ্যেইহু হু করে নেমেছে পারদ। বরফ নিয়ে খেলায় মেতে উঠেছেন পর্যটকর।। তুষারপাতের জেরে নেমেছে পারদও। প্রাকৃতিক দুর্যোগের জেরে মাঝে দীর্ঘ সময় সিকিমে যেতে পারেননি পর্যটকরা। যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরিষেবা ঠিক হতেই ভিড় বাড়তে শুরু করেছে সিকিমে। তুষারপাত শুরু হওয়ায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সিকিম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। তার পাশাপাশি তুষারপাত আরও আকর্ষণ বাড়িয়েছে।
তুষারপাতের খবরে পর্যটকরা খুশি হলেও চরম আশঙ্কায় ভুগছে সিকিম প্রশাসন। বৃষ্টির পাশাপাশি তুষারপাতের কারণে যান চলাচল স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ।
ছবি সৌজন্যে : এক্স







