
অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের বিচ্ছেদের কয়েক ঘণ্টা পর তাঁর দলের বেজ গিটারিস্ট মোহিনী দে বিচ্ছেদের ঘোষণা করেছেন।
স্ত্রী সায়রা বানুর সঙ্গে এ আর রাহমানের বিচ্ছেদ নিয়ে আলোচনার মধ্যে এক ইনস্টাগ্রাম পোস্টে সুরকার স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে সংসারে ইতি টানার ঘোষণা করেছেন তিনি।মোহিনী দে লিখেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছেন,তিনি এবং মার্ক আলাদা হয়ে যাচ্ছেন। তাঁদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সিদ্ধান্তটা নিয়েছেন। বিচ্ছেদের পরও তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে।হাতে থাকা কাজগুলো করবেন,প্রয়োজনে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবেন। উল্লেখ্য, মোহিনী দে কলকাতার মেয়ে। তিনি এ আর রহমানের টিমের একজন সদস্য। দেশ-বিদেশে রহমানের সঙ্গে ৪০টির মতো শো-এ অংশ নিয়েছেন ২৯ বছর বয়সী গিটারিস্ট মোহিনী দে।পাশাপাশি ঢাকার গান বাংলা টেলিভিশনের উইন্ড অব চেঞ্জ-এ বাজিয়েছেন তিনি।অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এআর রহমান জানিয়েছেন,তাঁরা দাম্পত্যের ত্রিশে পৌঁছানোর আশা করেছিলেন, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে।এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও, এই ছিন্নভিন্ন অবস্থায়, তাঁরা অর্থ খোঁজেন, যদিও ভগ্নাংশগুলি আবার সেই জায়গা খুঁজে পাবে না।
এদিকে এআর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, তিক্ত সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর মক্কেল। উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ।
