বাথরুমে দিনের পর দিন কাঁদতেন শাহরুখ

0
146
Shahrukh used to cry in the bathroom day after day
Shahrukh used to cry in the bathroom day after day

বলিউড বাদশাহ শাহরুখ খান ২০২৩ সাল দুর্দান্ত কাটিয়েছেন। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল তার, যা বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলে। এর আগে ৪ বছর দীর্ঘ সময় একরকম গৃহবন্দি অবস্থায় কেটেছিল শাহরুখের।

মূলত জিরো ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ, যে ছবিতে হাত দিয়েছেন, সেটাই ব্যর্থ,এমন অবস্থায় নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করেন শাহরুখ। দোষারোপ করতে থাকেন নিজেকে। শাহরুখের মনে হতে শুরু করে, এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সে জন্য নাকি বাথরুমে নিজেকে আটকে রাখতেন বলিউড বাদশাহ, কাঁদতেনও সেখানে।সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ফ্রেট সামিট-এ উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের জীবনে ওঠাপড়া নিয়ে মুখ খুলেছেন তিনি। শাহরুখের কথায়,তিনি আছেন,তখন এটা অনুভব করতেই ঘৃণা হতো।সেই সময় এমনও হয়েছে, একা বাথরুমে কেঁদেছেন। যদিও তিনি সেটা কাউকে বুঝতে দেননি। কারণ,সেই সময়টায় শাহরুখ খান নিজের প্রতি করুণায় ডুবে থাকতেন।শাহরুখ আরও বলেছেন, তবে যেটাই ঘটুক না কেন, এটা বিশ্বাস করতে হবে যে পৃথিবী আপনার বিরুদ্ধে নয়, এই বিশ্ব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনও নয়।

আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটা কোনোভাবে খারাপ করে ফেলেছেন। আর এটা ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে। হতাশার মুহূর্তে, নিজেকে নিজেই বলেছেন, চুপ করো, এবার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এবার এগিয়ে যাও।

ছবি  সৌজন্যে : এক্স