ছেলেকে ব্যবসার পাঠ শাহরুখের

0
198
Shah Rukh Khan teaches his son business lessons
Shah Rukh Khan teaches his son business lessons

বাবা শাহরুখ ও বোন সুহানার মতো অভিনয়ে পা দেন নি শাহরুখপুত্র আরিয়ান খান। বরং প্রথম থেকে যে পরিচালক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের দিকেই পা বাড়িয়ে দিয়েছেন।

অবশেষে মুক্তি পেতে চলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। উল্লেখ্য বলিউডে ছেলের কেরিয়ার গড়তে এবার এগিয়ে এসেছেন শাহরুখ ও গৌরী খান। এক্স হ্য়ান্ডেলে শাহরুখ শেয়ার করে শাহরুখ লিখেছেন, আজকের দিনটা খুবই স্পেশাল। কেননা, নতুন এক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চান। রেড চিলিসের হাত ধরে আরিয়ান খান নতুন যাত্রা শুরু করল পরিচালক হিসেবে। আরিয়ানের সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে।এখনও এর নাম ঠিক হয়নি। তবে প্রচুর টুইস্ট, প্রচুর ইমোশনে ভরা। আর আরিয়ান এটা মনে করে, শো বিজনেসের থেকে বড় ব্যবসা কিছু হয় না।শাহরুখের মতো অভিনয় করবেন নাকি অন্য় কোনও কেরিয়ার বাছবেন আরিয়ান,তা নিয়ে জল্পনা অনেক আগে থেকেই ছিল বলিউডে।তবে শাহরুখপুত্র আরিয়ান খান কখনই পরিষ্কার করেননি আসলে কী করবেন তিনি।কিন্তু মাঝে মধ্য়েই খবর ছিল,আরিয়ান নাকি অভিনয়ের থেকে সিনেমা পরিচালনাতেই বেশি মন দিতে চান। তার মাঝেই মদের কোম্পানি ও পোশাকের ব্র্যান্ড খুলে ফেলেছেন আরিয়ান। তার পরেই খবরে আসে তিনি সিরিজ পরিচালনা করছেন।অন্যদিকে মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ।

তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান খান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন।আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখ খানকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাঁকে।

ছবি সৌজন্যে : এক্স