গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home International ইরানে অন্তর্বাস প্রতিবাদ , শাস্তি ছাড়াই মুক্তি

    ইরানে অন্তর্বাস প্রতিবাদ , শাস্তি ছাড়াই মুক্তি

    0
    140
    Underwear protest in Iran, released without punishment
    Underwear protest in Iran, released without punishment

    শাস্তি ছাড়াই মুক্তি পেয়েছেন ইরানে অর্ধনগ্ন হয়ে হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো সেই তরুণী। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে না বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। ঘটনাটি ইরানে বিরল।

    নারীদের জন্য কড়াকড়ি পোশাকবিধি রয়েছে ইরানে।উল্লেখ্য ইরানে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন, হাসপাতালে নেওয়ার পর মানসিক অসুস্থতার প্রমাণ পাওয়ায় তাকে শাস্তি ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে,নভেম্বরের শুরুতে তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে হিজাববিরোধী বিক্ষোভে শুধু অন্তর্বাস পরে প্রতিবাদ জানান ওই তরুণী।তিনি অভিযোগ করেন,সঠিকভাবে হিজাব না পরায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে হেনস্তা করেছেন।এর প্রতিবাদে তিনি পোষাক খুলে প্রকাশ্যে হাঁটাহাঁটি করেন। এ ঘটনার পর ওই শিক্ষার্থীকে পরবর্তী সময়ে একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।যদিও তার ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্তর্বাস পরে  প্রকাশ্যে হাঁটাহাঁটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন।পরে ওই তরুণীকে আটক করলে নিন্দা জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। উল্লেখ্য, হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে এর আগে ২০২২ সালে ইরানের নীতি পুলিশ ইরানি কুর্দি মহিলা মাশা আমিনিকে গ্রেপ্তার করেছিল।কিন্তু পুলিশের হেফাজতে তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

    সে সময় ইরানে বিপুলসংখ্যক মহিলা রাস্তায় নেমে পোশাকবিধির প্রতিবাদ জানিয়েছিলেন। ইরানের নিরাপত্তা বাহিনী ব্যাপক সহিংস উপায়ে এই বিক্ষোভ দমন করেছিল বলে অভিযোগ রয়েছে।

    ছবি  সৌজন্যে : এক্স