গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর : শিণ্ডে 

    মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর : শিণ্ডে 

    0
    87

    মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য করেছেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

    তিনি বলেছেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির হাইকমান্ড মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে যা সিদ্ধান্ত নেবে তাতে তাঁর সমর্থন থাকবে। তিনি নিজে কখনওই মুখ্যমন্ত্রী হবেন ভাবেননি। তিনি সব সময়ে একজন সাধারণ দলীয় কর্মী হিসেবে সর্বদা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি মহারাষ্ট্রের প্রিয় বোনেদের প্রিয় ভাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল বলেও জানিয়েছেন একনাথ শিণ্ডে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন কথা হয়েছিল।

    তাঁকে জানিয়েছেন মহারাষ্ট্রে জোটের অন্দরে কোনও সমস্যা নেই। সকলেই এনডিএ-র সৈনিক। মহায়ুতি শক্তিশালী জোট। সকলে একসঙ্গে কাজ করবে।

    ছবি সৌজন্যে : এক্স