গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National দু’বছর পর মিড-ডে মিলে বরাদ্দ বৃদ্ধি ৭০-৭৫ পয়সা

    দু’বছর পর মিড-ডে মিলে বরাদ্দ বৃদ্ধি ৭০-৭৫ পয়সা

    0
    211
    দু’বছর পর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই খাতে মিড-ডে মিলে মাথাপিছু ৭০-৭৫ পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হল ৬.১৯ টাকা।
    আর উচ্চ প্রাথমিকে ৯.২৯ টাকা। শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল ৫.৪৫ টাকা। আর মাথাপিছু বরাদ্দ বেড়ে ৮.১৭ টাকা হয়েছিল উচ্চ প্রাথমিকে। তার পর দু’বছর ধরে বরাদ্দ না বাড়ায় ক্ষোভ বাড়ছিল শিক্ষামহলে। সেই পরিস্থিতিতে অবশেষে বরাদ্দ বেড়েছে মিড-ডে মিলে। অনেকেরই সংশয়, বাজারে জিনিসপত্রের যা দাম, তাতে এই ছিটেফোঁটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো।
    অন্যদিকে, বিজেপির শিক্ষা সেলের রাজ্য সম্পাদক পিন্টু পাড়ুই বলেন, বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এটা খুবই ভাল ব্যাপার। পাশাপাশি কেন্দ্রের উচিত রাজ্য সরকারের উপর নজর রাখা, যাতে মিড-ডে মিলের টাকা অন্য খাতে ব্যয় না হয়।
    ছবি  সৌজন্যে :সংগৃহীত