
মঙ্গল গ্রহে এখনই প্রাণের সন্ধান পাওয়া না গেলেও ভবিষ্যতে মঙ্গল অভিযানের মাধ্যমে খোঁজ চালানো হবে প্রাণের। দুর্গাপুরের ডা: বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে এসে এ কথা জানালেন ইসরোর মার্স অরবিটার মিশনের পরিচালক পদ্মভূষণ প্রাপ্ত ডঃ সুব্বা অরুণাম।
তিনি বলেছেন, মার্স অরবিটার মিশন অভিযানের কিছু সমস্যা থাকায় কিছু তথ্য হাতে এলেও, অনেক কিছুই জানা যায়নি। তবে পরের মার্স অরবিটার মিশন যাতে সাফল্যের সাথে সেখানের তথ্য ইসরোর হাতে তুলে দেওয়া যায় সেই নিয়ে বিজ্ঞানীদের গবেষণা জোরদার চলছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ডাইরেক্টর তরুণ রায়, সত্যজিৎ বসু সহ প্রিন্সিপালরা। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।







