গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata হাইকোর্টের নির্দেশে পথকুকুরদের খাওয়ানোর নির্দেশিকা

    হাইকোর্টের নির্দেশে পথকুকুরদের খাওয়ানোর নির্দেশিকা

    0
    206
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    হাইকোর্টের নির্দেশ অনুসারে পথকুকুরদের খাওয়ানো নিয়ে নির্দিষ্ট কার্যবিধি তৈরি করেছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই নির্দেশিকা পেশ করেছিলেন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত।
    এই কার্যবিধি সব পুরসভাকে পাঠানো হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, এর আগে একটি মামলায় এই কার্যবিধি তৈরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ।ওই নির্দেশিকায় বলা হয়েছে, পুরসভাগুলি প্রতি ওয়ার্ডে কয়েকটি জায়গা চিহ্নিত করে দেবে এবং সেখানেই পথকুকুরদের খেতে দিতে হবে। বাচ্চারা খেলাধুলো করে বা জনসমাগমের জায়গায় এই স্থান নির্বাচন করা যাবে না। দিনে দু’বার সকাল এবং সন্ধ্যায় ৭টা থেকে ৯টা খাওয়ানো যাবে। খাওয়া হলে গেলে জায়গা সাফ করে দিতে হবে। নির্দিষ্ট জায়গার বাইরে খাওয়ালে এবং নোংরা করলে শাস্তির বিধান থাকছে। খাবারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভাত, রুটি, আলুসেদ্ধ, মাছ, মাংস দেওয়া যেতে পারে।
    প্রয়োজনে মাংসের ছাঁটও দেওয়া যেতে পারে। নির্ধারিত জায়গায় পরিষ্কার পাত্রে পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখতে হবে। চকলেট, মিষ্টি বা ভাজাভুজি জাতীয় খাবার দেওয়া যাবে না।