গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিরোধী চাপে ওয়াকফ বিল পিছল, মুলতুবি অধিবেশন

    বিরোধী চাপে ওয়াকফ বিল পিছল, মুলতুবি অধিবেশন

    0
    101
    ছবি সৌজন্যে : সংসদ টিভি
    বিরোধী সাংসদদের প্রবল আপত্তির মধ্যে ওয়াকফ সংশোধনী বিল পেশের সময়সীমা পিছিয়ে গিয়েছে লোকসভায়। বৃহস্পতিবার ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান, তথা বিজেপি নেতা জগদম্বিকা পাল কমিটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনেন লোকসভায়।
    সেই প্রস্তাব সভায় গৃহীত হওয়ায় ২০২৫ সালের বাজেট অধিবেশনের শেষ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি ঘটেছে কমিটির।ঘটনাচক্রে, বুধবারই বিরোধীদের চাপে পড়ে সংশোধিত ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী বাজেট অধিবেশন পর্যন্ত বাড়ানোর প্রশ্নে নীতিগত ভাবে রাজি হয়েছিল কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, রাজ্যসভা ও লোকসভায় দফায় দফায় আদানি ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের হৈচইয়ে দুপুর ১২টার পরেও সভা অচল যায়। এদিন সংসদে আদানি ইস্যুতে ফের কংগ্রেস আলোচনার দাবি তোলে। যার জেরে লোকসভা ও রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে। শেষ পর্যন্ত দুই কক্ষই মুলতুবি করে দেওয়া হয়।এদিকে, এদিনই গান্ধী পরিবারের তিন সদস্য সংসদে প্রবেশ করেছেন। লোকসভা অধিবেশনের শুরুতেই লোকসভা সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
    মা সনিয়া গান্ধী রাজ্যসভার এবং দাদা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী লোকসভার বেঞ্চে বসেছেন। কয়েক দশকের ব্যবধানে নেহরু-গান্ধী পরিবারের চতুর্থ প্রজন্ম একসঙ্গে সংসদের সদস্য হয়েছেন।