গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বাংলাদেশ : মোদী-জয়শঙ্কর জরুরি বৈঠক 

    বাংলাদেশ : মোদী-জয়শঙ্কর জরুরি বৈঠক 

    0
    160
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী এবং সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারিতে উত্তপ্ত সে দেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

     

    সূত্রের খবর বৃহস্পতিবার সংসদে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে।এরপর আগামী সপ্তাহে হয়তো বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে সংসদে। তার আগে সরকারের তরফে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতিও দিতে পারেন সংসদে এবং ভারতের অবস্থান পরিষ্কার করতে পারেন।অন্যদিকে বিরোধী সূত্রের খবর, আলোচনা হলে কোনও আপত্তি থাকবে না, তবে তুলে ধরা হতে পারে কার্যবিবরণীতে লোকসভার স্পিকার ওম বিড়লার উক্তি। কারণ এর আগে সংসদে আদানি ইস্যুতে যখন সরব বিরোধীরা তখন তিনি বলেছেন, যে বিষয়ের সঙ্গে দেশের কোনও সম্পর্ক নেই, তা নিয়ে কীভাবে আলোচনা হতে পারে এমন যুক্তি দিয়েছিলেন। অন্যদিকে চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারিতে রণক্ষেত্র বাংলাদেশ। চট্টগ্রাম-সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমেছে সনাতনপন্থীরা। যা নিয়ে উদ্বিগ ভারত।

    ইতিমধ্যে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার এবং জামিন না পাওয়ার ঘটনা ভারত যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছে।এর আগে বাংলাদেশে সনাতনী সম্প্রদারের উপর যে নির্যাতন, অত্যাচার,খুন এবং ঘরবাড়ি লুঠ করার ঘটনা বন্ধে ভারত,বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে ।