
চলতি বছরে মুক্তি পেয়েছে,স্ত্রী টু। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ছবি বক্স অফিসে বিপুল ব্যবসা করেছে।
আর সাফল্যের শীর্ষে পৌঁছে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। তিনি নাকি এখন ছবি প্রতি ৫ কোটি টাকা করে পারিশ্রমিক চাইছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতার বক্তব্য তিনি বোকার মতো প্রযোজকদের বোঝা হতে চান না। তিনি এটাও বলেছেন, তার প্যাশনের উপজাত বিষয় হচ্ছে টাকা।পারিশ্রমিক বেড়ে যাওয়া প্রসঙ্গে অভিনেতা রাজকুমার রাও বলেছেন, তিনি তো প্রতিদিন আলাদা আলাদা টাকার অঙ্ক দেখতে পানই। তিনি বোকা নন যে, তাঁর প্রযোজকদের বোঝা বাড়াবেন। সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমার অংশ হওয়ার জন্য তিনি অভিনেতা হিসেবে বদলে যাননি, টাকা কেবল তাঁর প্যাশনের সঙ্গে আসে।এরপরঅভিনেতা রাজকুমার রাও বলেছেন, তিনি সারা জীবন কাজ করতে চান, যাতে তিনি এমন চরিত্রের খোঁজে থাকতে পারেন যা তাঁকে সারপ্রাইজ করবে, উত্তেজিত করবে, চ্যালেঞ্জ করবে এবং তাঁকে এগিয়ে যেতে সাহায্য করবে।
সম্প্রতি অভিনেতা জানান, বাকি অভিনেতাদের মতো ৫-৬ কোটি টাকার গাড়ি কেনার ক্ষমতা তার নেই। রাজকুমার বলেছেন, সত্যি কথা বলতে লোকের যতটা মনে হয় তাঁর অত টাকা নেই। তাঁর ১০০ কোটি টাকা নেই।








