স্বাস্থ্যসাথীর অপব্যবহার, আর জি আন্দোলনে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব

আর জি করের ঘটনায় সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। বিধানসভায় আর জি করের আন্দোলন নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জবাব দিতে গিয়ে তিনি বলেছেন আর জি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন।

তাঁর প্রমাণও রয়েছে। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন ওই ঘটনায় প্রথম দফার তদন্ত হয়েছে। মিলেছে নানা সূত্রে। আরও একবার সবটা খতিয়ে দেখা হচ্ছে। আর জি কর কাণ্ডে প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সময় স্বাস্থ্যসাথী খাতে সরকারের খরচ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ওঠে।

সেই সময় কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে চুটিয়ে প্র‌্যাকটিস করেছেন। তার জেরেই স্বাস্থ্যসাথীতে খরচ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।