গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু

    কলকাতায় পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু

    0
    181
    ছবি সৌজন্যে : নিজস্ব

    খাস কলকাতায় এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, আলিপুর থানায় কর্মরত ছিলেন শঙ্কর চট্টোপাধ্যায় নামে ওই পুলিশকর্মী। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, স্ত্রী এবং পুত্র ওই পুলিশকর্মীকে মারধর করতেন।

    মারধরের জেরেই ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে তাঁদের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই স্নায়ুরোগে ভুগছিলেন তিনি। হাঁটতে সমস্যা হচ্ছিল তাঁর। ফলে বেশ কিছু দিন ধরেই ছুটিতে ছিলেন তিনি। বাঙুর হাসপাতালে চিকিৎসাও চলছিল তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

    মারধরে অভিযুক্ত ওই পুলিশকর্মীর স্ত্রী-পুত্রকে গ্রেফতার করার দাবি জানিয়েছে প্রতিবেশীরা। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে কী কারণে শঙ্করের মৃত্যু হয়েছে।