
বীরভূমের মুরারোই রেল স্টেশনের কাছে দুই যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পাপাই মাল ও সুপ্রিয় রাজবংশী বীরভূমের মুরারইয়ে ভাদিশ্বরের বাসিন্দা।
সূত্রের খবর, মুরারই রেল স্টেশন থেকে কিছুটা দূরে ডাউন লাইনে দুজনের ছিন্নভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা। তারা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছেছে রেলপুলিশ। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।
পাশাপাশি কোনও শত্রুতার কারণে ট্রেনের সামনে ঠেলে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








