
জ্বলছে বাংলাদেশ তারপরেও এদেশে সেভাবে প্রতিবাদ আন্দোলন না হওয়ায় হতাশ অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত। কলকাতায় এসে বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেছেন যেটা বাংলাদেশে হচ্ছে, সেটা সনাতনীদের জন্য চিন্তার বিষযয়।
তিনি আরও বলেছেন যেভাবে ওইদেশে সংখ্যালঘুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ হচ্ছে তা খুবই উদ্বেগের। এতকিছুর পরেও এদেশে কোনও আন্দোলন নেই, তা দেখে তিনি অবাক।
তিনি আরও বলেছেন মহম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর থেকেই বাংলাদেশে হিংসা ছড়াচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে বিজেপি রয়েছে বলে কঙ্গনা রানাওয়াত বলেছেন তাদের ঈশ্বর রক্ষা করবেন।







