গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব পড়বে না : বিদেশমন্ত্রক        

    ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব পড়বে না : বিদেশমন্ত্রক        

    0
    15274
    চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারী ইস্যু ভারত-বাংলাদেশ বাণিজ্যে কোনও প্রভাব ফেলবে না। এমনটাই জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।
     শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে আইনি প্রক্রিয়া চলছে। ভারত আশাবাদী চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তাঁর আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে। ভারতের অবস্থান খুব পরিষ্কার। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকেই। নিরাপত্তার দায়িত্বও নিতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের বাণিজ্যে এখনই এর কোনও প্রভাব পড়ছে না।ভারত থেকে বাংলাদেশে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। ভারত-বাংলাদেশের বাণিজ্য যেমন চলছিল তেমনই চলবে।পাশাপাশি ইসকনকে নিষিদ্ধ করার মামলা নিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, গোটা বিশ্বে সমাজ সেবার জন্য বিখ্যাত ইসকন।বৃহস্পতিবারই বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে বিবৃতিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
    বলেছিলেন, বিগত কয়েক মাস বাংলাদেশে হামলা এবং ভাঙচুরের রিপোর্ট আসছে। ভারত সরকার এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া